সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত ড. সামিউল তুষার ও ড. কাজী মেহেতাজুল

ইবনে রাফিত বিন রাইয়ান , সিকৃবি প্রতিনিধি:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের এগ্রোফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার তুষার এবং প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য দুইজন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। নির্বাচনে সোনালী দল সমর্থিত প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার ৯৫ ভোট এবং সাদা দল সমর্থিত প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সোনালী দল ও সাদা দল উভয়ই বিএনপিপন্থী শিক্ষক সংগঠন হিসেবে পরিচিত। সভায় একাডেমিক কাউন্সিলের মোট ১৪৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিন্ডিকেট সদস্য নির্বাচিত হওয়ার পর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার বলেন, ” নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বাগ্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও নীতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় পরিবারের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে আন্তরিকভাবে সচেষ্ট থাকব। সর্বোপরি, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখা এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করার উপযোগী কার্যকর ও টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করে যাব।”

অন্যদিকে, প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম বলেন, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পদে আমাকে নির্বাচিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আপনাদের সকলের অধিকার রক্ষায় কাজ করব। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। শিক্ষার্থীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। গবেষণা ও উদ্ভাবনে বিশেষ জোর দেব এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ সাধনে সর্বদা নিয়োজিত থাকব। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে আমি সদা প্রস্তুত।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top