শিবচরে ছাত্রদলের প্রতিবাদ সভা ও র‍্যালি, নেতৃত্বে শিহাব

রুবেল ফরাজি, নিজস্ব প্রতিনিধি:

২৪ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে প্রতিবাদ সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি শিবচরের নন্দকুমার স্কুল মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবচর বাজারের ৭১ সড়ক চত্বরে গিয়ে শেষ হয়। এতে শিবচর পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ ছাত্ররা অংশ নেন।

র‍্যালি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার প্রতিবাদ জানানো হয়।

পরে ৭১ সড়ক চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের স্থান। ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা কাম্য নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top