শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু

মোহাঃ রকিব উদ্দীন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া এলাকায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মোসাঃ তরিকা খাতুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত মোসাঃ তরিকা খাতুন শিবগঞ্জ উপজেলার চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি চাকপাড়া এলাকার মোঃ তরিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তরিকা খাতুন জানতে পারেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বিষাক্ত পদার্থ গ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বাসা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরিকা খাতুনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হতাশ না হয়ে পরিবার, শিক্ষক ও কাছের মানুষের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top