খোকসায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় খোকসা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ পারভীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগায়। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঘিরে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top