রাজবাড়ীতে দাখিল পরীক্ষায় এবারও শীর্ষে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

দাখিল পরীক্ষা-২০২৬ এ রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রতিবারের মতো এবারও রাজবাড়ীতে শীর্ষ স্থানে রয়েছে। এ বছর মাদ্রাসা হতে দাখিল পরীক্ষায় ৭৭জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১০ জন এ+(জিপিএ-৫) সহ ৭১ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯২.২০%। ভান্ডারিয়া দরবার শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোজ্জাম্মেল হক সাহেব (রহিমাহুল্লাহ) বিশিষ্ট আউলিয়া কেরামের দোয়া নিয়ে বাবার প্রদত্ত ১ খন্ড জমিতে ১৯৫৫ সালে এ মাদ্রাসা সূচনা করেন। বেশ কয়েক বছর যাবৎ এ মাদ্রাসাটি সকল পর্যায়ের পরীক্ষার ফলাফলে রাজবাড়ীতে শীর্ষস্থান ধরে রেখেছে। ইতিমধ্যে মাদ্রাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ঢাকা বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে সম্মাননা পেয়েছে।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মুনির আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, এ মাদ্রাসার রয়েছে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য যার আলোকে ছাত্র-শিক্ষকের অক্লান্ত পরিশ্রম, তাকওয়া ভিত্তিক আধুনিক মানসম্পন্ন, যুগ উপযোগী শিক্ষা পদ্ধতির বাস্তবায়ন, সুন্দর ও সুশৃংখল আবাসিক ব্যবস্থা, অভিভাবক ও প্রশাসনের সহযোগিতা সহ সর্বস্তরের মানুষের দোয়ায় এ সফলতা এসেছে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সাফল্যের ধারাবাহিকতা রক্ষার জন্য মহান আল্লাহর নিকটে দোয়া করার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য এ বছর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের পাশের হার ৫৫.৪৯% সকল বোর্ড মিলিয়ে গড় পাশের হার৬২.২৫%।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top