বালিয়াকান্দিতে সাপের কামড়ে ১১ বছরের শিশুর মৃত্যু, মা আইসিইউতে

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাড়ীয়া গ্রামে সাপের কামড়ে আরিফা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার মা-ও সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে চাপলবাড়ীয়া গ্রামের আলিফ মোল্লার মেয়ে আরিফা (১১) বাড়িতে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল।

শেষরাতের দিকে ঘুমন্ত অবস্থায় বিছানার ওপর গিয়ে একটি সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আরিফাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফার মৃত্যু হয়।

এদিকে, আরিফার মা-ও সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ফরিদপুরে আইসিইউতে ভর্তি রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সাপের কামড়ের চিকিৎসা নিশ্চিত করা এবং গ্রামাঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top