কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

উত্তরাঞ্চলের পাঠকপ্রিয় দৈনিক করতোয়া ৫১ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ার সান্তাহারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) বেলা ১২ টায় সান্তাহার-নওগাঁ রোডে নতুন বাজার এলাকায় সেরাদেশ.কম অনলাইন পোর্টালের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক করতোয়ার সান্তাহার প্রতিনিধি আলহাজ্ব রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর সত্বাধীকারি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার পৌর বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, পল্লী চিকিৎসক এসএম শফি উদ্দীন, মোহনা টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি মিলন রায়হান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, পৌর ছাত্রদল নেতা জিহাদ হোসেন, নিশান, শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপাতি মাসুম শাহরিয়ার, সাংবাদিক সাগর খান, আমিনুল ইসলাম সোহাগ, তরিকুল ইসলাম জেন্টু, শফির উদ্দীন, ব্যবসায়ী রাজিবুজ্জামান ও শাহারিয়া আল মামুন প্রমূখ। এর আগে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top