গুরুদাসপুরের কালাকান্দরে ২০ বছরেও হয়নি রাস্তা সংস্কার, ক্ষোভে স্থানীয় বাসীন্দাদের মানববন্ধন

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের কালাকান্দর ৯নং ওয়ার্ডে দীর্ঘ ২০ বছরেও রাস্তা সংস্কার না হওয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
এলাকাবাসী জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার সময়। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাওয়ার জন্য অনেক সময় কোনো যানবাহন পাওয়া যায় না। ফলে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

মানববন্ধনে স্থানীয়রা আরও জানান, প্রায় ১০০ পরিবারের মানুষের দীর্ঘদিনের দাবি একটি ঘাট নির্মাণ ও রাস্তা সংস্কার। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ একাধিকবার প্রতিশ্রুতি দিলেও কোন কাজ হয়নি । ২০ বছর ধরে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

মানববন্ধন থেকে দ্রুত রাস্তা সংস্কার, প্রয়োজনীয় ঘাট নির্মাণ এবং চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এ সময় এলাকাবাসী বলেন, “২০ বছর ধরে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। দ্রুত রাস্তা সংস্কার ও ঘাট নির্মাণ না হলে আমাদের ভোগান্তির শেষ হবে না।”
স্থানীয়দের দাবি, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত রাস্তাটি সংস্কার ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, “উক্ত রাস্তার বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত রাস্তার সংস্কারকাজ শুরু করা হবে।”

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top