নলছিটিতে পুলিশের মহড়া, সন্দেহজনক গতিবিধিতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

আগামীকাল ১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ মহড়া শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে থানার সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন।

এ সময় দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিমিরকাঠী এলাকার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল মাস্টার কে সন্দেহজনক গতিবিধির কারণে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও মহড়া অব্যাহত থাকবে।

নলছিটি থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top