লালমনিরহাটে আটোরিক্স ও ট্রাক সংঘর্ষে নিহত ২, গুরুত্বর আহত ৪ জন

রবিউল ইসলাম বাবুল রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

​শনিবার (১৫ আগস্ট দুপুরে উপজেলার অডিটরিয়াম চত্বর সংলগ্ন ‘হিরো মোটরসাইকেল শোরুম’-এর সামনের সড়কে এই দুর্ঘটনটি ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাত্রীবোঝাই একটি অটোরিকশা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে অন্যান্যদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

​এ দুর্ঘটনায় আহত বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনের শারীরিক অবস্থার অবনতি দেখে তাদের তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বাকি একজন আহত যাত্রী বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই হাতীবান্ধা থানা পুলিশ, হাতীবান্ধা ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের যৌথ একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিয়ে সাময়িকভাবে ব্যাহত হওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

​এ বিষয়ে হাতীবান্ধা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top