খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফাঁসিয়াখালীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল

সাদ্দাম হোসেন সাইফ, বান্দরবান প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার বিএনপি কার্যালয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩নং ফাঁসিয়াখালী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফসিউল আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু বক্কর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আব্দু সালাম, সদস্য সচিব নেজাম উদ্দিনসহ বিএনপি, ছাত্রদল,যুবদল, সাইবার দল, কৃষকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।

স্থান: গুলিস্তান বাজার বিএনপি কার্যালয়, ৩নং ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান।
আয়োজনে: ৩নং ফাঁসিয়াখালী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top