বগুড়া সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেল স্টেশন এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও আবাসিক লাইসেন্স না থাকার অভিযোগে দুইটি আবাসিক হোটেলের স্বত্বাধিকারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, (১৬ আগস্ট) রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকার সান্তাহার আবাসিক হোটেলে নওগাঁ থেকে আগত যুবক যুবতী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বেলা ১ টার সময় হোটেলের ৮ নম্বর রুম বুক করে তারা সেখানে অবস্থান করে।

তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন যুবক হোটেল ম্যানেজারের সহযোগিতা নিয়ে তারা পুলিশে খবর দেয়। প্রকৃতপক্ষে তারা স্বামী-স্ত্রী নয় এটা নিশ্চিত হওয়ার পর পুলিশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে খবর দিলে ঘটনাস্থলে এসে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

যুবক-যুবতীকে  পুলিশ হেফাজতে দিয়ে হোটেলের অব্যবস্থাপনা এবং আবাসিক লাইসেন্স না থাকার অভিযোগ সান্তাহার আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মহসীন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে পাশের সোনারগাঁ আবাসিক হোটেলের স্বত্বাধিকারী গোলাম রসুলকে ৫ হাহার টাকা জরিমানা করেন। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর শহরে অন্যায়, বিশৃঙ্খলা, মাদক, অসামাজিকতা, জুয়াসহ আইন শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন প্রকার অনিয়ম রোধে পুলিশ প্রশাসন সদা তৎপর। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top