মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে রাজবাড়ীতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর এলাকায় মিথ্যা মামলা থেকে রেহাই পেতে ও হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার ও এলাকাবাসী।

রবিবার (১৭ আগষ্ট) সকালে শহরের শ্রীপুর বাজার এলাকায় ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী সাজেদা বেগম, বাবু মিয়া ও পান্না আক্তার বক্তৃতা করেন।

সাংবাদিক সম্মেলনে স্থানীয় বাসিন্দা মৃত রফিক মিয়ার ছেলে বাবু মিয়া বলেন, শ্রীপুর এলাকার বাসিন্দা রাজবাড়ী পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী আজিবর তার ক্ষমতা বলে জোর করে ভুক্তভোগী এই পরিবারটিকে হয়রানী করে আসছে। পাশাপাশি জমি হওয়ায় স্থানীয়ভাবে যাতায়াতের রাস্তা দেওয়ার পরেও পুরো জমি দখল করার পায়তারা করছে প্রকৌশলী আজিবর। যে কারণে একের পর এক মিথ্যা চাঁদাবাজি মামলা প্রদান করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আজিবর পৌরসভার একজন সাবেক সহকারী প্রকৌশলী হওয়ার পরেও হঠাৎ করে টাকার কুমিড় বনে গেছে। নামে বেনামে জমি, ট্রাকের ব্যাবসা, উচু উচু ভবনের মালিক হয়েছে সে। এছাড়া দুটি ছেলে মেয়েকে বিদেশে স্থায়ী বাসিন্দা বানানোতে তার আয়ের বৈধতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সাংবাদিক সম্মেলনে ৬৫ বছরের বৃদ্ধা সাজেদা বেগম বলেন, সম্পর্কে আজিবর আমার নাতিন জামাই। তার অত্যাচারে আমি বাড়ি ছাড়া।

ঢাকায় গিয়ে অন্যের বাসায় কাজ করে সংসার চালাই। স্বামীর রেখে যাওয়া সামান্য জমিটুকুর দিকে নহর পরেছে তার।

যে কারনে ছেলে, ভাতিজাসহ আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনা ও মামলার তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবী করেন পরিবারটি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top