সরাইল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর সঙ্গে আজ ১৭ আগষ্ট সোমবার সকাল ১০ টায় সরাইল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সোহাগ বক্স। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।
সরাইল উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা বাকী বিল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। সভায় প্রধান অতিথিকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শাহীন সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, আলহাজ্ব আনিসুল ইসলাম ঠাকুর সভাপতি সরাইল উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সহ-সভাপতি, অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সাধারণ সম্পাদক সরাইল উপজেলা বিএনপি ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক , দৈনিক বাঙালির কণ্ঠের সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মেহেরুন নিছা মেহেরীন। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের ভূঁইয়া, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু।

প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি  সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় অনুষ্ঠানে সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি সরাইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top