নলছিটির বি জি ইউনিয়ন একাডেমির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার বি জি ইউনিয়ন একাডেমীর নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ আগস্ট) রোজ মঙ্গলবার সকাল ১০ টায় বি জি ইউনিয়ন একাডেমীর হল রুমে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান হেলার খান, সেচ্ছাসেবক দলের নলছিটি উপজেলা শাখার আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, মোল্লারহাট ইউনিয়নে বিএনপির, সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক মোল্লাসহ আরো অনেক উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি এ জেড এম মাসুম বিল্লাহ খান স্বপন।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, নবগঠিত এডহক কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top