রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় মোঃ রাসেল শেখ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

গ্রেপ্তার রাসেল শেখ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর ফয়জুদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের মোঃ ছলিম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর ফয়জুদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ১০ ডিসেম্বর গোয়ালন্দঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেল শেখের নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন রেজা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে রাজবাড়ীর বিচার আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top