মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা পুলিশে যোগদান করা ২৭তম বিসিএসের পুলিশ কর্মকর্তা ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) কল্যান মিস্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।
সোমবার (১৭ আগস্ট) রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কল্যান মিস্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ নবাগত কর্মকর্তার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কল্যান মিস্ত্রীও রাজবাড়ী জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।