মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়নে ৫ মেট্রিক টন জিআর চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্যের সুযোগ্য পুত্র ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মাহামুদুজ্জামান সোহাগ।
জানা গেছে, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের বরাদ্দকৃত ৫ মেট্রিক টন জিআর চাল নাজিরপুর ইউনিয়নের ৩৩৪ জন হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে নাজিরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর বিএনপির সদস্য মো. মিলন মাহমুদ, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহ্বায়ক মো. আকরাম হোসেন, উপজেলা যুবদলের সদস্য মো. জিয়াউল হক জিয়া, গুরুদাসপুর বস্ত্র মালিক সমিতির সভাপতি মো. ইস্তিয়াক শান্ত রকি, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. শাকিল আহমেদ, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহম্মেদ, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হামিদুর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে আয়োজকরা জানান, বরাদ্দকৃত এই খাদ্য সহায়তা নাজিরপুর ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।