মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিজ অভিক্ষেত্রের বাহিরে অবৈধভাবে সার বিক্রির দায়ে মেসার্স ফারুক ডিলার নামক একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) উপজেলার পদ্মার মোড় সংলগ্ন এলাকায় কৃষি কর্মকর্তার অধীনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান।
জানাযায়, উপজেলার পাঁচ জন বিসিআইসি ও বিএডিসি সার ডিলারের মধ্যে ফারুক ট্রেডার্স একজন। তিনি ইউনিয়নের দ্বায়িত্বে রয়েছেন কিন্তু ছোট ভাকলা ইউনিয়নে বিক্রি করার জন্য তাকে এ জরিমানা করা হয়।
তবে অভিযুক্ত সার ডিলার ফারুক হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আগে নিজ জেলার বাইরে সার বিক্রি করা যেত না, তবে উপজেলার মধ্যেই বিক্রি করা যেত। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্টে মোঃ মুনতাসির হাসান খান বলেন, নিজ অভিক্ষেত্রের বাহিরে অবৈধভাবে সার বিক্রির দায়ে মেসার্স ফারুক ডিলার নামক একটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯৮ এর ৪৫ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে।