রাজবাড়ীর পাংশায় বাগান থেকে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান থেকে রাবেয়া খাতুন নামে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাবেয়া খাতুন নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন রাবেয়া খাতুন।

এ ঘটনায় তার বড় বোন পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরই মধ্যে বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাবেয়া খাতুনকে গলায় ফাঁস দেওয়াসহ শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের এক স্বজনের দাবি, রাবেয়া খাতুনকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার একটি চোখও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top