রাজবাড়ীর পাংশায় নারী হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় রাবেয়া (২৬) নামে এক নারীকে হত্যা মামলায় জামাল মন্ডল (৪০) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে পাংশা থানাধীন স্বর্ণগড়া এলাকার আনসার মাস্টারের মেহগনি বাগানের ভেতর থেকে রাবেয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত মোছা. রাবেয়া পাংশা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার মৃত হোসেন আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাবেয়ার চোখে-মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার বাম চোখের ওপরের অংশ ফুলে রক্তাক্ত, নাক দিয়ে রক্তক্ষরণ এবং ডান কানে কাটা জখমের চিহ্ন পাওয়া যায়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাবেয়ার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বোন মোছা. রহিমা বেগম (৪৯) বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলাটি পাংশা থানার মামলা নম্বর-৯, তারিখ ২০ আগস্ট ২০২৬; জিআর নম্বর-১৬৩, তারিখ ২০ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত ১ নম্বর আসামি জামাল মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি পাংশা উপজেলার রুপিয়াট এলাকার কাওছার মন্ডলের ছেলে।

গ্রেপ্তারের পর আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top