সামিয়া এগ্রোর টপলেডি পেঁপের চারা রোপণ করে নয়ন আলীর বাজিমাত, ৫ বিঘায় ৩০ লাখ টাকা আয়ের আশা

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে উচ্চফলনশীল ‘টপলেডি’ জাতের পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষক নয়ন আলী। উপজেলার রহনপুর হ্যাঞ্জারপাড়া গ্রামের এই কৃষক ৫ বিঘা জমিতে সামিয়া এগ্রোর চারা রোপণ করে এলাকায় এক অভূতপূর্ব সাড়া ফেলেছেন। বর্তমান ফলন ও বাজারদর বজায় থাকলে এই বাগান থেকে অন্তত ৩০ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।
জানা গেছে, রহনপুরের বংপুরে অবস্থিত ‘সামিয়া এগ্রো’র স্বত্বাধিকারী শামীম রেজার নার্সারি থেকে বিশ্বস্ত মানের টপলেডি জাতের পেঁপের চারা সংগ্রহ করেন নয়ন আলী। সঠিক পরিচর্যা ও নার্সারির পরামর্শে অল্প সময়ের মধ্যেই প্রতিটি গাছে এসেছে প্রচুর ফলন। মাটির কাছাকাছি থেকে শুরু করে গাছের মগডাল পর্যন্ত ঝুলে থাকা থোকা থোকা পেঁপে দেখতে প্রতিদিনই নয়ন আলীর বাগানে ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

বাগানে ঘুরতে আসা দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “একসাথে এত সুন্দর ও প্রচুর ফলনে ভরা পেঁপে বাগান আগে কখনো দেখিনি। প্রতিটি গাছে যেভাবে পেঁপে ধরে আছে, তা সত্যিই অসাধারণ। নয়ন আলীর এই সাফল্য দেখে আমরাও বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আগ্রহী হচ্ছি।”

কৃষক নয়ন আলী তাঁর সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ” পেঁয়ারা বাগান করার পর এই পেঁয়ারা গাছের ফাঁকে কি লাগানো যায় এটা নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছিলাম পেঁপে চাষ করবো কিন্তু ভাল চারা কোথায় পাবো এটা নিয়ে দ্বিধায় ছিলাম পরবর্তীতে কিছু মানুষের মুখে শামীম ভাইয়ের সামিয়া এগ্রোর কথা শুনি ওখান থেকে আমি টপলেডি পেঁপে জাতের চারা নিয়ে লাগায় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন বেশ ভালো ফলন হয়েছে। ৫ বিঘা জমির বাগান তৈরিতে যে খরচ হয়েছে, তার কয়েক গুণ বেশি লাভ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে এই বাগান থেকে প্রায় ৩০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারব।”

এ বিষয়ে সামিয়া এগ্রোর স্বত্বাধিকারী শামীম রেজা জানান, “আমরা সবসময় কৃষকদের উন্নত মানের ও ভেজালমুক্ত চারা সরবরাহ করার চেষ্টা করি। নয়ন আলী ভাই আমাদের ওপর বিশ্বাস রেখে টপলেডি জাতের চারা নিয়েছিলেন এবং সঠিক পরিচর্যা করেছেন। তাঁর এই সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নার্সারিতে টপলেডি পেঁপের পাশাপাশি বারোমাসি সব ধরনের বিষমুক্ত উন্নত মানের সবজির চারা পাওয়া যাচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

নয়ন আলীর এই বাণিজ্যিক পেঁপে চাষ ও বিষমুক্ত চারা উৎপাদনে সামিয়া এগ্রোর এই উদ্যোগ এলাকার অন্যান্য কৃষকদের নতুন করে আশার আলো দেখাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top