চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরীর বিপুল পরিমাণ গানপাউডার উদ্ধার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

র্যাব-৫,সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগষ্ট)দিবাগত রাত ২৩.৪৫ ঘটিকার সময়
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানের ভিতরে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরী বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।
মামলার বাদী এস আই (নিঃ)আখতারুজ্জামান সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানের ভিতরে অভিযান পরিচালনা করিয়া পরিত্যক্ত অবস্থায় ১টি সুটারগান,১টি বুলেট,২টি হাসুয়া,১কেজি ৮৫০গ্রাম বোমা তৈরী গান পাউডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top