সোহাগ হোসেন,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক শিক্ষকের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবি চুরি করে ভুয়া অ্যাকাউন্ট খুলে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিজের সামাজিক মর্যাদা রক্ষার্থে ও আইনি সুরক্ষার জন্য রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. আব্দুল আলীম (৪২)।
ভুক্তভোগী আব্দুল আলীম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভুইয়ট গ্রামের বাসিন্দা।
থানায় দায়েরকৃত জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য “Khan Alim Principal” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন।
গত ৯ আগস্ট ২০২৬ তারিখে অজ্ঞাতনামা কোনো কুচক্রী ব্যক্তি তার ওই আইডি থেকে ছবি ও তথ্য সংগ্রহ করে “Khan Alim” নামে আরেকটি ভুয়া ফেসবুক আইডি খোলে। পরবর্তীতে ওই ভুয়া আইডি থেকে বিভিন্ন ধরনের মানহানিকর ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে।
বিষয়টি নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়ে ২২ আগস্ট ২০২৬ তারিখে রায়গঞ্জ থানায় উপস্থিত হয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১১৬৮, জিডি ট্র্যাকিং নম্বর: 303CNR) করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ডিউটি অফিসার হৃদয় বাবু জিডি নথিভুক্ত করেন। এবং
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানউজ্জামান এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।
সাইবার অপরাধ রোধে ও এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত খুঁজে বের করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছেন ভুক্তভোগী।