পুঠিয়ার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

পুঠিয়ার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপা পাড়া শিবপুরহাট ও মোহনপুর এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।

অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- ১। জাহাংগীর আলম, পিতা- খোরশেদ আলম, ঠিকানা- মোহনপুর; ২। লিটন শেখ, পিতা- মৃত ইয়াছিন, ঠিকানা- ধোপাপাড়া; ৩। সেলিম রেজা রবি, পিতা- সোলেমান খান, ঠিকানা- শিবপুর হাট।

আটককৃত একজনকে ০৪ মাস ও বাকি ২ জনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে জানান”।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top