দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে আহত নারীর মৃত্যু গ্রেপ্তার ১

দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে আহত নারীর মৃত্যু গ্রেপ্তার ১

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে।

প্রায় নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ জুয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লোকমান হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তারকে মারধর করেন জুয়েল। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি হলে সোনিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

নিহত সোনিয়া আক্তার দৌলতদিয়া যৌনপল্লীর তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ঘটনার পর তার মৃত্যুর ঘটনায় বাড়িওয়ালা তোফাজ্জেল হোসেন তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম সোমবার রাতে সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top