রোবেদ আমিনের পরিবর্তন, স্বাস্থ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি নাজমুল হোসেন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে  চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগ দেওয়া হলেও তিনি আন্দোলনের মুখে অফিস করতে পারেননি।

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তাকে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

গত ১৮ আগস্ট ডা. রোবেদ আমিনকে মহাপরিচালক পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারীদের একাংশের বাধার মুখে তিনি অফিসে ঢুকতে পারেননি। যদিও নিয়মিতই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top