সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা।

এ সময় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে আমাদের প্রত্যেকের উচিত দেশ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসা। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্টাফরা অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top