বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান: রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষের সচেতনতামূলক সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

তরুণ প্রজন্মকে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, সাইবার অপরাধ এবং অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতন করতে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে অনলাইন জুয়া, বিকাশসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। তাই অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক কোনো লেনদেনে জড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি যেকোনো ধরনের প্রতারণা বা অপরাধের শিকার হলে ভয় না পেয়ে দ্রুত পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষকবৃন্দ পুলিশের এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top