ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, কালা মোবারকসহ গ্রেপ্তার ৪

‎রকিবুল হক, ‎ফটিকছড়ি প্রতিনিধি:

‎চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (২৬ আগস্ট) ভোররাতে লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার অন্যরা হলেন—মোহাম্মদ রাইহান, মো. ফরিদ ও মো. নাছির।

‎পুলিশের দাবি, অভিযানকালে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

‎এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের একটি কোতোয়ালী থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

‎পুলিশ জানায়, কালা মোবারকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং তিনি বড় সাজ্জাদ বাহিনীর প্রধান শুটার হিসেবে পরিচিত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top