রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের জালে নারী মাদক কারবারি: ১,৩০০ পিস ইয়াবা উদ্ধার, কুষ্টিয়ার মাদক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব – ১০

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১,৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত নাজমা বেগম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ইস্তানপুর ভাটাপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে। অভিযানের সময় তার কাছ থেকে ১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, নাজমা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০-এর পক্ষ থেকে তিনি আরও জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top