গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত – ৩ জন, আহত – ৭

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে যাত্রী বাস ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৭ জন আহত হয়েছে। শনিবার ( ৮ আগষ্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় এ দুঘর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার পৌরসদরের লক্ষিকোল মহল্লার আব্দুর রহমান (৭০), একই উপজেলার ধামানিয়া মহল্লার আক্কাছ আলী (৫৯) ও তাঁর আপন ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ( ৪৭)। এঘটনায় আহত ৭ জন গুরুদাসপুর ও বড়াইগ্রাম হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, সকালে একটি গরুবাহী নসিমন বনপাড়া এলাকা থেকে চান্দাইকুনা হাটে যাচ্ছিল। পথে নয়াবাজার এলাকায় বিপরীত দিক ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাস্থলেই নসিমনে থাকা গরু ব্যবসায়ী আব্দুর রহমান নিহত হোন। অপর দুইজন বড়াইগ্রাম ও রাজশাহী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় আহত বেশ কয়েকজন গুরুদাসপুর ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top