শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনা দিলেন কামাল জামান মোল্লা

রুবেল ফরাজি, নিজেস্ব প্রতিনিধি:

শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় শিবচরের বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ কামাল জামান মোল্লার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন পদে নির্বাচিত সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

মতবিনিময়কালে কামাল জামান মোল্লা নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। শিবচরের সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আপনারা সুন্দরভাবে সাংবাদিকতা করবেন। আমি আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা থাকা জরুরি। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কামাল জামান মোল্লা বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম রয়েছে। এসব বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তাদের লেখনীর মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

শিবচর প্রেসক্লাবের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনে ব্যালটের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জেনে তিনি আনন্দিত। সাংবাদিকদের এমন গণতান্ত্রিক চর্চা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকতার স্বাধীনতা প্রসঙ্গে কামাল জামান মোল্লা বলেন, আগে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে লিখতে পারেননি, বাক্‌স্বাধীনতার সীমাবদ্ধতা ছিল। এখন আপনারা আপনাদের মনের কথা স্বাধীনভাবে লিখবেন। আমি নিজেও যদি কোনো অন্যায় করি, সেটিও আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন।

তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাত না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ কামাল জামান মোল্লাকে সংবর্ধনা ও মতবিনিময় আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তারা শিবচরের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন কামাল জামান মোল্লা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top