রাজবাড়ীতে সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে চুরি: চারটি সিলিং ফ্যান, পানির মোটর, টিউবওয়েল ও স্পিকার খোয়া গেছে

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুরে সরকারি কলেজের পূর্ব পাশে অবস্থিত সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গির্জার ভেতর থেকে চারটি সিলিং ফ্যান, একটি টিউবওয়েল, একটি পানির মোটর ও একটি স্পিকার (বক্স) নিয়ে গেছে।

জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। সকালে গির্জার ঝাড়ুদার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য গির্জা খুললে ভেতরের মালামাল চুরি হওয়ার বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।

গির্জায় এ ধরনের বড় চুরির ঘটনায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি গির্জার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এদিকে, গির্জা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনো রাজবাড়ী সদর থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top