দাখিলে পাসের হার ৫৫.৪৯%, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

এর আগে দাখিল পরীক্ষায় অংশ নিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৪ হাজার ২৮৬ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, অভিন্ন ফলাফল প্ল্যাটফর্ম এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। মুঠোফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top