মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে মোঃ আজমল মৌলিক (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার স্কুলে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি সে। এরপর থেকে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ আজমল মৌলিক রাজধারপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ীর ছোট ভেল্লাবাড়িয়া, রাজধারপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল আজমল স্কুলে যায়। কিন্তু স্কুল ছুটির পর সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুটির পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী ও আশপাশের এলাকার মানুষের প্রতি তাকে খুঁজে পেতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। কেউ আজমলকে কোথাও দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।