বিমানবন্দরের সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন

বিমানবন্দরের সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর বেলা ১টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার তথ্য তাদের কাছে আসেনি।

আগুন লাগার কারণ এবং এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top