পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের আহ্বান এমপি রায়হান সিরাজীর

​রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

​সত্য এবং নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। তিনি প্রেস ক্লাব গঙ্গাচড়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তাই মানুষের অধিকার আদায়ে কথা বলার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও সত্য খবর পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি সংবাদ প্রকাশে দায়িত্বশীল হওয়ার ওপর তাগিদ দেন।

​প্রেস ক্লাব গঙ্গাচড়ার আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, সেক্রেটারি সাইফুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব গংগাচড়ার সভাপতি আব্দুল মজিদ। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।

​বক্তারা সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজগুলোকে আরও গতিশীল করার প্রতি জোর দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top