সীমান্তের যুবকদের কর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

সীমান্তের যুবকদের কর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবক প্রশিক্ষণ নিচ্ছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি তারা স্বাবলম্বী হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবেন বলে আশা করছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকার জনগণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top