বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে দরিদ্র পরিবারের পাশে দীঘিনালা জোন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘর পুনর্নির্মাণে খাগড়াছড়ির দীঘিনালায় এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারটিকে ঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপুর এলাকার হতদরিদ্র পরিবারের সদস্য শুভত প্রভা চাকমাকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরটি পুনর্নির্মাণের জন্য এ সহায়তা দেওয়া হয়।

বন্যার পানিতে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটি দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে ছিল। ঘরটি মেরামতের সামর্থ্য না থাকায় তাদের বসবাসও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা পরিবারটির জন্য স্বস্তি বয়ে এনেছে।

সহায়তা পেয়ে শুভত প্রভা চাকমা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আর্থিক সহায়তা পেয়ে আমার ঘরটি মেরামত করে আবার বসবাসের উপযোগী করতে পারব।
স্থানীয়রা জানান, বন্যার পর ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পুনর্বাসনে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দুর্গত পরিবারগুলো সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহ ও সহযোগিতা পাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক সহায়তার পাশাপাশি দুর্গত মানুষের পুনর্বাসনে কার্যকর ভূমিকা হিসেবে দেখছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top